আপডেট
Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Thursday, November 19, 2015

বন্ধ বা ব্লক থাকা ওয়েব সাইট ব্রাউজ করুন খুব সহজেই


অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করে দেয়া হয় ।   অপেরেটিং সিস্টেম এর মাধ্যমে , ওয়েব ব্রাউজার এর মাধম্যে ,নেটওয়ার্ক পোর্ট বন্ধ করে বা দেশের গেটওয়ের মাধ্যমে  সাইট গুলো ব্লক করা থাকে । অনেকে ভিপিএন, প্রক্সি সাইটের বা আইপি হাইড করে সাইট গুলো ভিজিট করে । আবার  অনেক সময় নিজের নিরাপত্তা্র কথা চিন্তা করে পরিচয় গোপন করে ব্রাউজিং এর প্রয়োজন পরে । টর ব্রাউজার ব্যাবহা্র করে খুব সহজেই এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
ব্রাউজার টি সম্পূর্ন ফ্রী । ব্রাউজিং এর সময় আইপি হাইড করে রাখে ফলে ব্লক করা যে কোন সাইটই ভিজিট করা যায়। স্পীডের তেমন কোন পার্থক্য হয় না , উইন্ডোজ, লিনাক্স , ম্যাক্স যে কোন অপা্রেটিং সিস্টেমেই ব্যবহা্র করা যায়।    অন্য ব্রাউজারে কোনো প্রভাব ফেলে না। ব্রাউজিং শেষ করার পরে ব্রাউজারটি বন্ধ করে দিতে হবে। স্বয়ংক্রিয়ভাবে সকল কুকি, হিস্টিরি মুছে যাবে, ফলে ব্যবহারকারী পুরোপুরি নিরাপদ।

 টর ব্রাউজার ডাউনলোড করুন এখান থেকে ।


- বিপ্লব 
  

Thursday, October 1, 2015

ফেসবুকের ভিডিও অটো প্লে হয়ে যাচ্ছে ? নিয়ে নিন সমাধান !!


ফেসবুকের  ভিডিও অটো প্লে হয়ে যাচ্ছে ? আপনি ভাবছেন এটা একটা সমস্যা ? 

কিন্তু না । এটা ফেসবুক এর নতুন একটা ফিচার ।

তবে আপনি চাইলে এই ফিচার টি বন্ধ করতে পারেন । তাই কথা না বাড়িয়ে আসুন দেখি আমরা কিভাবে ফিচার টি বন্ধ করতে পারি 

স্টেপ ১ঃ

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে  লগিন করুন এবং সেটিং এ যান 

 





স্টেপ ২ঃ

এর পর ফেসবুক সেটিং এর একেবারে নিচে ভিডিও সিলেক্ট করুন 





স্টেপ ৩ঃ

এর পর ভিডিও অটো প্লে  অপশন টা ডিফল্ট  থেকে অফ করে দিন ... ব্যাস কাজ শেষ 








পোস্টটি ভালো লাগ্লে শেয়ার করুন 

ধন্যবাদ 

Saturday, July 4, 2015

ফেসবুকের লোগোতে পরিবর্তন

     
পুরোনো লোগো, নতুন লোগোপুরোনো লোগো, নতুন লোগোপ্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন আনল জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ২০০৫ সালের পর এবারই নিজেদের লোগোতে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। শুধু ফেসবুকের প্রথম অক্ষর ‘এফ’ ছাড়া বাকি সবগুলো অক্ষরেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানালেও ফেসবুকের পণ্য নকশাকারী ক্রিস্টোফ টোজেট বিষয়টি টুইটারে জানিয়েছেন। নিজের এক টুইট পোস্টে ফেসবুকের নতুন লোগোর একটি ছবি দিয়ে উল্লেখ করেন, ফেসবুকের নতুন লোগোকে হ্যালো বলুন।নতুন এ লোগো পরিবর্তনটি হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই। তবে একটু ভালোভাবে নজর দিলেই বিষয়টি নজরে পড়ে। এফ ছাড়া ফেসবুকের বাকি অক্ষরগুলোতে এসেছে পরিবর্তন। আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে নতুন লোগোটি ব্যবহৃত হচ্ছে। নতুন এ লোগোর ঘোষণার পাশাপাশি এ লোগো তৈরিতে কে কে কাজ করেছেন ক্রিস্টোফ সেটিও আলাদা এক টুইটে উল্লেখ করেছেন। তাতে বলা হয়, নতুন এ লোগো তৈরিতে ফেসবুকে পণ্য নকশাকারী দলের জোশ ডব্লিউ উইগিন্স, টিম বিলোনেক্স, এরিক ওলসেন এবং ক্রিউ। এর আগে ২০১২ সালেও ফেসবুকের নতুন একটি লোগো তৈরি করেছিলেন ফেসবুকের সাবেক নকশাবিদ বেন বেরি। সব ঠিক থাকলেও পরবর্তী সময়ে ফেসবুক বোর্ড নতুন লোগোর বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। অবশেষে তিন বছর পর পরিবর্তন এল ফেসবুকের মূল লোগোতে।



Source : প্রথম আলো

ফেসবুক কেন মাথায় ঢুকতে চায়?

     
ভবিষ্যতে ভারচুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চায় ফেসবুক।মার্ক জাকারবার্গ যদি তাঁর স্বপ্ন বুঝতে পারার ক্ষমতা অব্যাহত রাখতে পারেন তবে শিগগিরই হয়তো আমরা ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগিয়ে বা টেলিপ্যাথির মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারব। আর এই টেলিপ্যাথিই হতে পারে ফেসবুকের ভবিষ্যৎ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অন্তত তাই মনে করছেন। ভবিষ্যতে আপনি যে চিন্তা করবেন হয়তো সেটিই ফেসবুকে স্ট্যাটাস হিসেবে হালনাগাদ হয়ে যাবে।
জাকারবার্গ বলেন, ‘আমি বিশ্বাস করি একদিন আমাদের সব চিন্তা-ভাবনা প্রযুক্তির সাহায্যে একে অন্যের কাছে সরাসরি স্থানান্তর করতে পারব। কেউ কোনো কিছু চিন্তা করে সেটি শেয়ার করতে চাইলে তাঁর বন্ধুরা সে চিন্তাটির তৎক্ষণাৎ অভিজ্ঞতা লাভ করবে। ভবিষ্যতের যোগাযোগ পদ্ধতি এ রকমই হবে।’
ফেসবুকের ৩১ বছর বয়সী প্রধান নির্বাহী সম্প্রতি এক প্রশ্নোত্তর ফোরামে বলেছেন, ‘আমি বিশ্বাস করি একদিন আমাদের পরিপূর্ণ ও সম্পূর্ণ ভাবনা প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে বিনিময় করতে পারব।’
জাকারবার্গের এই মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই একে বাজে ধারণা বলেছেন আবার অনেকেই একে ফেসবুকের ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে দেখছেন। ফেসবুকের সীমাহীন আকাঙ্ক্ষার ক্ষেত্রে জাকারবার্গের এই মন্তব্য প্রতীক স্বরূপ হিসেবে বিবেচনা করা হয়।
গত দশক ধরে, শুধু সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে আটকে থাকেনি ফেসবুক। নতুন নতুন ফিচার যোগ করে এটি মানুষের কাছে অপরিহার্য করে তুলেছে।
এ বছরের জানুয়ারি মাসে ফেসবুক এর সেবা পরিধি সামাজিকতার ক্ষেত্র বাড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে নিয়ে এসেছে। ওই সময় ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ সেবা চালু করে ফেসবুক যাতে কোনো প্রতিষ্ঠানের কর্মীরা ফেসবুকের মাধমে নিজেদের মধ্যে কাজের যোগাযোগও করতে পারে।
এ ছাড়াও, ফেসবুকের সেবার সঙ্গে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন, গ্রুপ ফিচার, অনলাইন পেমেন্ট, ফেসবুকে কেনাকাটার মতো নানা সুবিধা যুক্ত হয়েছে।ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ
ফেসবুকের নজর পড়ছে খবরের দিকেও। সম্প্রতি ইনস্ট্যান্ট আর্টিকেলস নামের একটি সেবার ঘোষণা দিয়েছে ফেসবুক যাতে সংবাদমাধ্যমগুলো লিংক শেয়ারের পরিবর্তে সরাসরি ফেসবুকের অ্যাপে কনটেন্ট শেয়ার করতে পারবে। ভিডিওকে গুরুত্ব দিতেও নানা উদ্যোগ নিয়েছে ফেসবুক।
শুধু সফটওয়্যার নয়, ফেসবুক গুরুত্ব দিচ্ছে হার্ডওয়্যারের প্রতিও। সম্প্রতি ভারচুয়াল রিয়েলিটি যন্ত্র নির্মাতা অকুলাস কিনেছে ফেসবুক।
নতুন নতুন উদ্ভাবন নিয়েও এগিয়ে যাচ্ছে ফেসবুক। এ রকমই একটি উদ্ভাবন হচ্ছে— ইন্টারনেট ডট ওআরজি উদ্যোগ, যা আগামী দশকের মধ্যেই ইন্টারনেট সুবিধাবঞ্চিত কোটি মানুষকে ইন্টারনেট সুবিধা দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ ছাড়াও সম্প্রতি ড্রোন ও স্যাটেলাইট থেকে লেজার রশ্মির মাধ্যমে ওয়াই-ফাই সুবিধা দেওয়ার প্রকল্প নিয়ে কাজ করার কথা বলেছেন জাকারবার্গ। এই প্রকল্পগুলো সফল হলে তৃতীয় বিশ্বের অনেক দেশের মানুষের জীবন পাল্টে যাবে বলে মনে করেন তিনি।
এদিকে, সামাজিক মূলধনের ওপর দারুণ এক কাজ করছে ফেসবুক। সবচেয়ে জনহিতকর দিক বিবেচনা করলে, মানুষকে সংযোগের আওতায় আনা মানে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে অবদান বাড়ে তা অনস্বীকার্য। কিন্তু এই সংযোগের সঙ্গে মানুষের খুব কাছে চলে যেতে পারছে ফেসবুক। এতে ফেসবুকের গ্রাহক আরও নিশ্চিতভাবে বাড়ছে।
ইন্টারনেট ডট অর্গের পাশাপাশি জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভারচুয়াল রিয়েলিটিকেও গুরুত্ব দিচ্ছেন এবং ফেসবুকের ভবিষ্যৎ থিম হিসেবে নিচ্ছেন।
বিশ্লেষকেরা বলছেন, আমাদের জীবনে সঙ্গে যতটা আষ্টেপৃষ্ঠে ফেসবুক জড়িয়ে যাবে, যতটা ক্ষেত্র ফেসবুক দখল করে আমাদের সময় নষ্ট করাতে পারবে ফেসবুকের লাভ ততই বাড়বে। আমাদের সম্পর্কে ফেসবুকের কাছে তত বেশি তথ্য থাকবে এবং আমাদের কাছ থেকে ফেসবুক তত বেশি লাভ বুঝে নেবে।
এ বছরের প্রথম তিন মাসে ফেসবুক ব্যবহারকারীকে লক্ষ্য করে প্রকাশ করা বিজ্ঞাপন থেকে আয় ছিল ৩৫৪ কোটি মার্কিন ডলার। এখন ফেসবুক শুধু আর ফেসবুক ট্র্যাকিং করে বিজ্ঞাপন দেবে না বরং অন্য মোবাইল অ্যাপের তথ্যও সংগ্রহ করে সে অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফেসবুকের এসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের গা সওয়া হয়ে গেছে কারণ ফেসবুকের নানা ফিচার বিনা মূল্যে ব্যবহারের জন্য এ ধরনের বিজ্ঞাপন অভিজ্ঞতাকে মেনে নিচ্ছেন ব্যবহারকারীরা।
কিন্তু যদি টেলিপ্যাথি সম্ভব হয়? তখন বিজ্ঞাপন দেখানোর বিষয়টিও নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। সম্পূর্ণ নতুন ধরনের বিজ্ঞাপন ব্যবস্থা চলে আসবে আমাদের সামনে।

Source : প্রথম আলো

Sunday, June 28, 2015

ফেসবুকের থিম change করুন

ফেসবুক চালানোর সময় অনেক সময় দেখা যায়, কিছু এপস এর ইনভাইটেশন। এগুলা নাকি ফেসবুকের থিম চ্যাঞ্জ করে দেয়! এটা চরম মাত্রার স্প্যাম। কোন এপস দিয়ে থিম চ্যাঞ্জ করা যায় না। 

তবে কি থিম চ্যাঞ্জ করার কোন উপায় নাই? 

উত্তরঃ আছে। 

তবে এর জন্য আপনার দরকার ব্রাউজার। ব্রাউজার এর নাম টর্চ। ক্রোম এর একটা আপডেটেড ভার্সন। 

এটা ডাউনলোড করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন। এরপর ইন্সটল করার পর ফেসবুকে লগইন করুন। ডান দিকে দেখুন, নিচের ছবিটির মতো গোল একটা এক্সট্রা চিহ্ন আছে।

এরপর facelift নামের একটা window খুলে যাবে। এখান থেকে নিজের ইচ্ছা মতো থিম চ্যাঞ্জ করতে পারবেন। এমনকি ব্যাকগ্রাউন্ড এর ছবিও বদলিয়ে ফেলতে পারেন। 


এখন হয়ে গেল। আপনার যেসব বন্ধু টর্চ ইউজ করে, তারা যে থিম দিয়েই রাখুক না কেন, আপনার ওয়াল এ আসলে আপনার ইউজ করা থিমই দেখতে পারবে। 
আমি একটা ডিফল্ট থিম দিয়ে স্ক্রিনশট নিলাম। নিচে দেওয়া হল। 

সবাইকে ইনভাইট করুন এক ক্লিকে

ফেসবুকে সব ফ্রেন্ডকে আপনার নতুন পেইজে ইনভাইট দিতে দিতে হাত ব্যাথা হয়ে যাচ্ছে? চিন্তা কি? Extension ব্যাবহার করে এক্ল ক্লিকে সবাইকে ইনভাইট করতে পারেন। 

এর জন্য প্রথমে এই লিঙ্ক  থেকে chrome এর জন্য extension টি নামিয়ে নিয়ে ইন্সটল করুন। 

এখন যে পেইজে ইনভাইট করবেন, সে পেইজে যান। সেখানে invite your friends এ ক্লিক করুন। এরপর উপরের লিঙ্ক বার এ দেখুন, একটা টিক চিহ্ন আছে। সেখানে ক্লিক করুন। ব্যাস। কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। এরপর দেখুন, সবাই ইনভাইটেড হয়ে গেছে। ঠিক উপরের ছবিটির মতো! 

একইভাবে করুন ইভেন্টেও ইনভাইট! :) 

happy facebooking! :) 

Friday, March 27, 2015

ফেসবুক ব্যবহার হয়ে উঠুক আরও আকর্ষণীয় !!!

ফেসবুকে প্রতিমাসে বিলিয়ন ইউজার অ্যাক্টিভ থাকেন, দিনের পর দিন ফেসবুক আরও বেশি গুরুত্ব পাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করছে, কেউ হয়ত নিজেদের ভিতরে যোগাযোগ জন্য ব্যবহার করছেন, অন্যদিকে দেখা যাচ্ছে কেউ বিসনেসের প্রসারের জন্য, কেউ ওয়েব সাইটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য।  চলুন দেখে আসি , কিভাবে ফেসবুক ব্যবহার হয়ে উঠবে আরও মজাদার।
আজকে যে টিপস গুলো এখানে আলোচনা করা হয়েছে, সেগুলো শুধুমাত্র পিসি’র জন্য

ফেসবুকে না গিয়েও ফেসবুকের সকল তথ্য গ্রহণঃ
ফেসবুকে না গিয়েও ফেসবুকের সকল তথ্য গ্রহণ করতে চান তাহলে আপনার গুগল ক্রোম ব্রাউজারে একটি এক্সটেনশান যুক্ত করতে হবে। এই এক্সটেনশানটি যদিও ফেসবুক অফিসিয়াল নয়, তবে নির্ভরযোগ্য। এক্সটেনশান টি নিচের লিঙ্ক থেকে ইন্সটল করে নিতে পারেন।

এক্সটেনশান ১
কিভাবে ব্যবহার করবেনঃ
ইন্সটলের পরে ব্রাউজারে নিচের মত ফেসবুক আইকন পাবেন, এখানে ক্লিক করলে নিচের মত ছোট্ট পপআপ উইন্ডো পাবেন। যদি ফেসবুকে লগইন করা না থাকে তাহলে এখান থেকেই লগইন করতে পারবেন






এই পপআপ উইন্ডো থেকে আপনি আপনার ফেসবুক টাইম লাইনে





পোস্ট করা থেকে শুরু করে, কমেন্টস লাইক,ফ্রেন্ড সার্চ সহ সকল কাজ সম্পাদনা করতে পারবেন।
ফেসবুকে প্রবেশ না করেও বন্ধুদের সাথে চ্যাটিং-
ফেসবুকে প্রবেশ না করেও চ্যাটিং করার জন্য আবারও আমাদের গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটা এক্সটেনশান ব্যবহার করতে হবে। ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে ইন্সটল করে নিতে পারেন।

এক্সটেনশান ২
ইন্সটলের পরে ব্রাউজারে নিচের মত একটা নতুন আইকন পাবেন, লগইন করা থাকলে এখান থেকে আপনি আপনার বিদ্যমান বন্ধুদের তালিক এখানে পাবেন।



ফেসবুক হোমে ঠিক যেমন চ্যাট সুবিধা, এখানেও তার কোন ব্যতিক্রম নেই।

Wednesday, February 25, 2015

কম্পিটার ইউজার দের জন্য 0.facebook solution

অনেকেই এয়ারটেল আর জিপি মডেম ছাড়া অন্য মডেম আর ব্রডব্যান্ড কানেকশানে নেট চালান। আর ফেসবুক তো নিঃসন্দেহে চালান। তাহলে নিশ্চয় খেয়াল  করেছেন, যারা 0.fb use করে, তাদের কাছে থেকে আসা নটিফিকেশন চেক করতে গেলে page not found দেখায়। তখন page refresh দিয়ে আবার চেক করতে হয়। ঠিক এরকমঃ


এই সমস্যার সমাধান নিয়ে এলাম আজকে। আমি ক্রোম ইউজ করি। অন্য ব্রাউজারে আছে কিনা, জানি না।
এই সলিউশন একটা extension এর মাধ্যমে। প্রথমে এই লিংকে যান।



উপরের মতো পেইজ আসলো। এখানে +ADD TO CHROME এ ক্লিক করুন।


এবার add এ ক্লিক করে কনফার্ম করুন। আপনার কাজ প্রায় শেষ।

এবার দেখুন, আপনার ক্রোম এর লিঙ্ক বার এর ডান পাশে একটা extension add হয় গেছে। এখানে ক্লিক করুন।
from এ দিন যে লিঙ্ক থেকে কনভার্ট করতে চান, আর to তে দিন, যে লিংকে কনভার্ট করতে চান। add এ ক্লিক করে এড দিবেন। তারপর চেক বক্স এ টিক চিহ্ন দিতে ভুলবেন না।
আপনার কাজ শেষ। এখন শান্তি মতো চালাতে পারেন।





এই extension এর কাজ আসলে from আর to তে যে পরিবর্তন করা হয়েছে, অইটুকু পরিবর্তন করে দেয় লিংকে। বাকি সব একই থাকে। যদি 0.facebook.com/uopbd.cf/amimul_ehshan/..... যাই থাকুক না কেন, শুধু 0 এর জায়গায় www বসে যাবে। সব same থাকবে।
extension টির নাম Switcheroo Redirector. অন্য ব্রাউজার থেকে extension খুজে দেখতে পারেন।

তবে অনেক সময় হয়ত বেশী extension এর কারনে icon টা link bar এর পাশে নাও পেতে পারেন। তখন এখানেই একটা arrow symbol পাবেন। সেখানে ক্লিক করলেই হবে।