আপডেট
Showing posts with label নাঈম. Show all posts
Showing posts with label নাঈম. Show all posts

Sunday, June 28, 2015

মুরগির শব্দ শুনুন কাপ দিয়ে

কি টাইটেল দেখে চমকে গেলেন নাকি। সমস্যা নেই আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এটি করবেন।খুব সহজেই মুরগির শব্দ শুনুন কাপ দিয়ে। 


প্রয়োজনীয় উপকরনঃ

১। একটি প্লাস্টিক এর কাপ
২। সুতা
৩। পেপার ক্লিপ
৪। একটি পেরেক
৫। পানি
৬। কাচি
৭। পেপার টাওয়েল

যা যা করতে হবেঃ 

প্রথমে কাচি দিয়ে ২০ সে. মি. লম্বা সুতা কেটে নিন। এখন সাবধানে পেরেক দিয়ে প্লাস্টিক কাপ এর নিচের অংশের মাঝখানে একটি ফুটো করে নিন। 



এবার ছবির মত করে সুতার এক প্রান্ত পেপার ক্লিপ এর সাথে বেধে অপর প্রান্ত কাপের ফুটো দিয়ে ঢুকায় দিন যেন পেপার ক্লিপ কাপের বাইরের অংশে থাকে। এবার পেপার টাওয়েল এর একটি ছোট টুকরা নিয়ে সেটি পানি দিয়ে ভিজিয়ে স্যাঁতস্যাঁতে করে নিন। 

এখন শব্দ শোনার পালা। প্লাস্টিক এর কাপটি এক হাত দিয়ে শক্ত করে ধরে ভেজা পেপার টাওয়েলটি ছবি অনুসারে কাপের কাছাকাছি সুতায় মুরিয়ে নিন।তারপর পেপার টাওয়েলটি সুতার নিচের দিকে স্লাইড করুন। সবকিছু থিক মত করলে আপনি মুরগির শব্দ শুনতে পাবেন। 

যে কারনে এটি হয়ঃ

এটি শব্দ কিভাবে কাজ করে তার একটি উদাহরন। সুতায় স্লাইড করার সময় যে কম্পনের সৃষ্টি হয় কাপ ছাড়া তা প্রায় নীরব। কিন্তু যখন কাপ যুক্ত করা হয় তখন তা কাপের চারিদিকে ছরিয়ে পরে এবং শব্দের সৃষ্টি করে। 

Friday, June 26, 2015

পেনড্রাইভ বুট করুন সহজেই









এখন অনেক ল্যাপটপ এ ডি ভি ডি রম থাকে না। আবার অনেকের থাকে অথচ নষ্ট। যার ফলে তাদের কম্পিউটার বুট করার দরকার হলে খুব ই সমস্যায় পরতে হয়। আপনি যদি জানেন কিভাবে পেনড্রাইভ বুট করতে হয় তবে আপনাকে এই সমস্যায় পরতে হবে না। আমি এখানে কমান্ড প্রোমট এর মাধ্যমে পেনড্রাইভ কিভাবে বুট করা যায় তা দেখাব। একটি পেনড্রাইভ বুট করতে হলে সেটি অবশ্যই ৪জিবি কিংবা তার বেশি হতে হবে। আমি ডেমো এর জন্য ২জিবি পেনড্রাইভ ব্যাবহার করছি।




স্টেপ ১ঃ Disk Part কমান্ড করাঃ

প্রথমে আপনার কম্পিউটার এ পেনড্রাইভ কানেক্ট করুন। এখন কমান্ডপ্রোমট এ যান। তারপর সেখানে diskpart লিখে এন্টার চাপুন এবং প্রোগ্রাম চালু হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। তার পর সেখানে list disk লিখে এন্টার চাপুন। এবার আপনি আপনার কম্পিউটার এর এক্টিভ ডিস্ক দেখতে পাবেন যেখানে Disk 0 আপনার কম্পিউটার এর হার্ড ডিস্ক এবং Disk 1 আপনার পেনড্রাইভ। এবার select disk 1 লিখে এন্টার চাপুন, ফলে আপনার পেনড্রাইভ সিলেক্ট হবে। এবার পেনড্রাইভ এর সব ডাটা মুছে ফেলার জন্য clean লিখে এন্টার দিন ও create partition primary লিখে এন্টার দিন। এখন select partition 1 লিখে এন্টার দিন ও তারপর active লিখে এন্টার ডিন। এবার ফরম্যাট দেয়ার জন্য format fs=ntfs quick লিখে এন্টার দিন। ব্যাচ diskpart হয়ে গেল। এখন exit লিখে এন্টার দিন।















স্টেপ ২: বুট সেক্টর তৈরি:


আমার কম্পিউটার এ পেনড্রাইভ I ড্রাইভ এ এবং DVD Installer H ড্রাইভ এ আছে। এবার কমান্ড প্রোমট এ H লিখে এন্টার দিন। ফলে কমান্ড প্রোমট H ড্রাইভ এ যাবে। এবার cd boot লিখে এন্টার দিন। এখন পেনড্রাইভ এ বুট সেক্টর করার জন্য bootsect/nt60 I: লিখে এন্টার দিন। ব্যাচ পেনড্রাইভ বুট হিসেবে ব্যাবহার করার জন্য প্রস্তুত। এবার exit লিখে এন্টার চাপুন।


স্টেপ ৩: ইন্সটল ফাইল কপি করা:


পেনড্রাইভকে বুট হিসেবে ব্যাবহার করতে হলে DVD installer এ যেসব ফাইল আছে সব কপি করতে হবে। এটি করার জন্য কমান্ড প্রোমট এ যান। এখন xcopy h: \ *. * i: \ / E / F / G / H লিখে এন্টার দিন এবং কপি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন আপনার পেনড্রাইভ বুট হিসেবে ব্যাবহার করতে পারেন।


"হ্যাপি কোডিং"

Thursday, June 11, 2015

জাভা প্রোগ্রামিং এ প্যাকেজ এর ব্যাবহার


জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। আমরা জানি যে  অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের বিভিন্ন  ধরনের সুবিধার প্রদান করে।  সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুবিধা হল ইনক্যাপশুলেশন।  ইনক্যাপশুলেশন একটি প্রযুক্তি যা সরাসরি কোন বাইরের দুনিয়া ডেটা অ্যাক্সেস সমর্থন করে না এবং একাধিক সংশ্লিষ্ট অবজেক্ট একটি অবজেক্ট এর অধীনে দলবদ্ধ করে রাখে । জাভা প্রোগ্রামিং এ প্যাকেজ প্রোগ্রামিং ব্যবহার দ্বারা এই ধরনের প্রক্রিয়া প্রয়োগ করা হয়। জাভা ক্লাস সমুহ নির্মিত হয় একই প্রোগ্রামিং এর একটি ফাইল কিংবা প্রতিটি প্রোগ্রামিং নিজস্ব আলাদা ফাইল এ।  ক্লাস সম্বলিত এই ফাইলটির নাম আর ক্লাস এর নাম অবশ্যই একই হতে হয়।  জাভা প্রগ্রামিং এর একটি প্রধান দক্ষতা হল প্যাকেজ প্রগ্রামিং।  বিভিন্ন প্রোগ্রামার রা বিভিন্ন দেশ, শহর এ তাদের প্রোজেক্ট নিয়ে কাজ করতেছে যেখানে সবাই তাদের পছন্দ ও চাহিদা অনুসারে ক্লাস তৈরি করতেছে। যার ফলে তাদের প্রোজেক্ট সমূহ ক্লাস সহকারে একই নাম এ সম্পন্ন হওয়া উচিত । কিন্তু প্যাকেজ প্রগ্রামিং এর মাধ্যমে একটি আলাদা নামে তা করা যাচ্ছে ।

প্যাকেজকে দুই ভাগে ভাগ করা যায়। যার ১ম টি ‘ JAVA API(Application Programming Interface)’ প্যাকেজ নামে পরিচিত এবং ২য় টি ‘ব্যাবহারকারি দ্বারা সঞ্জায়িত’ প্যাকেজ নামে পরিচিত।JAVA API অনেকগুল ক্লাস কে তাদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন প্যাকেজ এ রাখে।


উপরের ছবিতে JAVA API প্যাকেজ ব্যাবহার হরা হয়েছে।


জাভা প্রগ্রামিং এ  প্যাকেজ এর নামকরন এর নিয়মঃ

  • প্যাকেজ এর নাম অবশ্যই ছোট বর্ন দিয়ে শুরু করতে হবে
  • ক্লাস এর নাম বড় বর্ন দিয়ে শুরু করতে হবে


হ্যাপি কোডিং

Wednesday, February 25, 2015

আপনার রুটেড অ্যান্ড্রয়েডের screen share করুন যেকোনো অ্যান্ড্রয়েডের সাথে

আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। আপনারা নিচ্ছয় screencast এর কথা শুনেছেন।এই টিউন টা সেই screencast টাইপের কিছুকে নিয়ে।আমি এই অ্যাপটি যে কাজে ব্যবহার করেছিলাম, আমার এক ফ্রেন্ড আছে যে প্রায়ই আমার হোস্টেলের রুমে এসে লাউডস্পিকারে গান বাজায়। তো আমি তার ফোনে এই অ্যাপ টা এমন ভাবে সেভ করে রাখি যে আমি ছারা এই অ্যাপ কে কেউ খুজে পাবেনা। তারপর আরকি, আমার ঘরে আসলে অর ফোনের কন্ট্রোল নিয়ে গান অফ করে দিতাম,বেচারা বুঝতেও পারতো না যে তার ফোনে গান আমার রুমে আসলেই অফ হয় ক্যান। যাক সে কথা। এবার কাজে আসি। প্রথমে নিচ থেকে অ্যাপ টা ডাউনলোড করে apk4fun । 

এবার আপনার সার্ভার (রুটেড) ফোনের হটস্পট অন করে ক্লায়েন্ট (রুটেড / আনরূটেড) ফোন তার সাথে কানেক্ট দিন। ওপেন করে নিচের ছবির মতো
ওয়েব কি অ্যাপ টা ওপেন করে স্টার্ট সার্ভিস এ ক্লিক করুন।



এবার নিচের ছবির মত সেটিংস এ গিয়ে ইউজার সেটিংস এ যান ।
এখানে create new user ক্লিক করে পারমিশন all দিয়ে রেজিস্টার করুন।

 এবার আপনার ক্লায়েন্ট ফোনে এই অ্যাপটা অপেন করে উপর থেকে remotescreen সিলেক্ট করে নিচের ছবির মত ইউজারনেম পাসওয়ার্ড আইপি ( আইপি বের করতে প্রথম পেজে / Control এ গিয়ে দেখুন) দিয়ে Direct connect সিলেক্ট করে কানেক্ট বাটনে ক্লিক করুন। 

এবার দেখুন আপনার দুইটা ফোনেই একই ডিসপ্লে। দুইটা ফোনেই টাচ কাজ করবে। মেনু কি চাপলে home key আর back button অপশন আসবে।
আপনি চাইলে আইপি অ্যাড্রেস এ সরাসরি ব্রাউজার দিয়ে ঢুকে ফোন কন্ট্রোল করতে পারবেন |||


Friday, January 30, 2015

কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব


অনেকেই মনে করে প্রোগ্রামিং জিনিসটা খুব এ কঠিন। তাই বলে আমি কিছু পারি না। সেটাতো হবেই। কেউ যদি সাইকেল কিনে চালানোর পরিবরতে বই পরে চালাতে চায় তার কাছে তো কঠিন মনে হবেই। আসলে প্রোগ্রামিং করা খুব এ সোজা। এ জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম??? বেশি কিছু না। প্রথমে c এর বেসিক জিনিস গুলা শিখবেন। তারপর কম্পিউটার এ বসে ধুমায় প্রাকটিস করতে থাকবেন। দেখবেন কিছুদিন পর সব কিছুই আপনার আয়ত্তে আসবে। কিন্তু আপনি যদি প্রাকটিস না করেন তাহলে কিছুই হবে না। প্রোগ্রামিং শিখার মুল মন্ত্রই হল বেশি বেশি প্রাকটিস করা।

Wednesday, January 28, 2015

ACM ICPC প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রতি বছর এই প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে হলে প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রাথমিক প্রতিজোগিতায় অংশ নিতে হবে। এই রাউন্ড এর পরে হবে ফাইনাল । ফাইনাল এ পার হতে পারলে যেতে হবে দেশের বাইরে। এছারাও ACM ICPC এর ওয়েব থেকে আর তথ্য জানা যাবে।

Monday, January 26, 2015

Code blocks ডাউনলোড লিঙ্ক

কম্পিউটার এ পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি


পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করার জন্য :

প্রথমে কম্পিউটার এ রিমুভাবল ডিস্ক প্রবেশ করান। তারপর স্টার্ট বাটন এ ক্লিক করে কন্ট্রোল প্যানেল এ যান। এখন "user account" এ ক্লিক করুন। তারপর 'creat a password reset disk'  এ ক্লিক করুন এবং নির্দেশ অনুসারে কাজ করুন। ব্যাস তৈরি হয়ে গেল পাসওয়ার্ড রিসেট ডিস্ক। এখন এটাকে ভাল ভাবে সংরক্ষন করুন।




Saturday, January 24, 2015

সি এর জন্য বই