আপডেট

Thursday, February 12, 2015

প্রোগ্রামিং এ ফাংশন


প্রোগ্রামিং এ ফাংশন অনেক জরুরী একটা ব্যাপার। ফাংশন শব্দটার সাথে আমরা সবাই কম বেশী পরিচিত।  আমরা যেভাবে পরিচিত, তা হলঃ

F(x)=y

Y=5x+3

F(2)=?

এখানে প্রথম ও দ্বিতীয় সমীকরনে একটা ফাংশন define করা আছে। তৃতীয় সমীকরণে F ফাংশন কে call করা হয়েছে। আর ওই ফাংশনে x এর মান 2 হলে কি হবে, সেটা জানতে চাওয়া হয়েছে।

F(2)=5.2+3=13

প্রোগ্রামিং এ ফাংশনও ঠিক এরকমই। একটা প্রোগ্রাম লেখা যাক।




 #include <stdio.h>  
 int F(int x){  
   int function;  
   function=(5*x)+3;  
   return function;  
 }  
 int main(){  
   int a,y;  
   printf("Type any number as value of 'x':");  
   scanf("%d",&a);  
   y=F(a);  
   printf("The Result is: %d",y);  
   return 0;  
 }  
   


এতে প্রথমে একটি ফাংশন F define করা হয়েছে। উপরের উদাহরন এর মতো করেই। F integer type value return করবে। তাই int F লেখা হয়েছে। আর এর ভেতরে x  কেও int type variable হিসেবে declare করা হয়েছে। কারন, x এর যে মান আমরা দিব, সেটা integer হবে।
এরপর ফাংশন এর ভেতরে আমরা integer type variable ‘function’ declare করলাম। যার মান দিলাম 5x+3.
আর শেষে এই মানকেই return করবে, বলে দেওয়া হল।
তারপর main function এ এসে কি করলাম? আগের মতোই সব করলাম। scan করলাম। আর এটা a তে assign করলাম। তারপর y এ F(a) এর মান এসাইন করলাম। এর মাধ্যমে আমরা F ফাংশনকে call করলাম। a এর মান F ফাংশন এর x এর জায়গায় assign করবে। সেখান থেকে F(a) এর যে মান পাওয়া যাবে, সেটাই y এ চলে আসবে। ঠিক প্রথম ম্যাথ ফাংশনটির মতোই।
শেষে এটাই screen  এ print  করবে।
আশা করি, সবাই বুঝেছেন। তবুও কোন সমস্যা থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর একাধিক variable নিয়ে function এর ব্যাপারে পরে কোন একদিন লিখব। ভালো থাকবেন।